বায়োডাটা নং : ODM-25390
পাত্রের বায়োডাটা
অবিবাহিত
September, 2000
৫′ ৪″
ফর্সা
৭২কেজি
B+
বাংলাদেশী
ঠিকানা
চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম, চট্টগ্রাম, বাংলাদেশ
এলাকার নাম:
হিলভিউ ১, বার্মা কলোনি
চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম, চট্টগ্রাম, বাংলাদেশ
এলাকার নাম:
হিলভিউ ১, বার্মা কলোনি
চট্টগ্রাম
শিক্ষাগত যোগ্যতা
জেনারেল
2018
বিজ্ঞান বিভাগ
A-
2020
ব্যবসা বিভাগ
A-
Accounting
Islamia University College, Chittagong
Honors 3rd Year চলছে
তাবলীগে ১ চিল্লা দেওয়ার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ কিছু দিন আগে। Programming Hero Level 1 ও Level 2 সম্পন্ন করেছি।, Online Tech Academy(OTA) ডিজিটাল ব্যবসার কোর্স করা হয়েছে, BKTTC সরকারি কোর্স - ফ্রিল্যান্সিং কোর্স, ডিজিটাল মার্কেটিং (2018 সাল)। দীনী কোর্স করার ইচ্ছা আছে, যেমন আলিম কোর্স। ইউটিউবের অনেক কোর্স করা হয়েছে যেমন প্রোগ্রামিং, ইসলামিক, ফাইন্যান্স এবং ব্যবসা সহ অনেক ধরনের।
পারিবারিক তথ্য
জী, জীবিত
স্টিলের ফার্নিচারের ব্যবসা করেন। ছোট একটা কারখানা আছে, ওখান থেকেই বিক্রি করে।
জী, জীবিত
গৃহিণী
ভাই নেই
২
বড় বোন বিবাহিত, ৬ বছর হয়েছে। মাস্টার্স করেছেন। একজন ভাগিনা আছে। দুলাভাই সফটওয়ার বিজনেস করেন। ছোট বোন, ১২ বছর। মাদ্রাসায় পড়ে।
আমার আব্বা'রা ৫ ভাই, ৩ বোন। আমার দাদুবাড়ি চাঁদপুর, মতলব থানায়। ভাইদের ৪ জন চট্টগ্রামে, ১ জন চাঁদপুর থাকেন। বোনদের ১ জন কুমিল্লায়, ১ জন ঢাকায়, এবং ১ জন ঠাকুরগাঁওয়ে থাকেন। আমার আম্মু'রা ২ ভাই, ১ বোন। আমার নানুবাড়ি কুমিল্লা, চৌদ্দগ্রামে। বড় মামা Dubai থাকেন (প্রবাসী), ছোট মামা আমাদের সাথে থাকে (আমার বিয়ের পরে আমাদের সাথে থাকবে না), তার স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন।
মধ্যবিত্ত
আমাদের নিজস্ব বাড়ি ২ তালা বিল্ডিং , ২ তালার ছাদ হাফ টিনশেড, ৫টি রুম, ১টি কিচেন, ৩টি ওয়াশরুম এবং ১টি স্টোর রুম আছে। আনুমানিক ২ গন্ডা জমির উপর নির্মিত।
হিলভিউ ১, বার্মা কলোনি, চট্টগ্রাম এ আমাদের ২ তলা বিল্ডিং ২ গন্ডার মত জমির উপর আছে। এখানেই আমরা থাকি এবং ভাড়াও দেওয়া হয়। আজ প্রায় ১৪ বছর ধরে এখানেই আছি।(২০১২ সাল থেকে)
আমার দাদার বাড়ি চাঁদপুর (কখনো যাওয়া হয়নি), নানার বাড়ি চৌদ্দগ্রাম।আমার আম্মু পর্দা পালন করেন, এবং বড় আপুও পর্দা মেনে চলার চেষ্টা করেন। মাঝেমধ্যে কমতি হয়। আমাদের পরিবারে পর্দার প্রতি সচেতনতা রয়েছে, আমি নিজেও এ ব্যাপারে কঠোর হওয়ার চেষ্টা করি। আগে আমাদের বাসায় তালিম হত। পরিবারের সবাই নিয়মিত নামাজ আদায়ের চেষ্টা করেন। যদিও আমরা একটি সাধারণ মুসলিম পরিবার, কিছু কিছু ক্ষেত্রে ঘাটতি রয়েছে। কিন্তু সেই ঘাটতিগুলো পূরণের জন্য আমি সবসময় চেষ্টা করে যাই এবং আল্লাহর কাছে দোয়া করি।
ব্যক্তিগত তথ্য
ঢিলা শার্ট, টি-শার্ট, প্যান্ট, মাঝে মাঝে পাঞ্জাবি। (জিন্সের পোশাক ব্যাতীত)
আলহামদুলিল্লাহ, শুরু থেকেই দাড়ি রেখেছি। আগে ছাঁটাই করা হত, আর ২০২১ সাল এর পর থেকে সুন্নতি দাড়ি রেখেছি।
আলহামদুলিল্লাহ, পরি।
হ্যাঁ, পড়ি। ১২-১৩ বছর বয়স থেকে নামাজ পড়া শুরু করেছি। মাঝে মাঝে গাফিলতি ছিল, তবে ২০১৮-২০১৯ সাল থেকে তাবলীগে যুক্ত হওয়ার পর থেকে নিয়মিতভাবে নামাজ পড়ার চেষ্টা করে আসছি।
মাঝে মাঝে ফজর নামাজ কাজা হয়ে যায়। 1-2 ওয়াক্ত হতে পারে, তবে এক ওয়াক্তও যেনো কাযা না সেই, সেই বিষয়ে পরিপূর্ণ চেষ্টা করছি। 12-13 মাস ধরে ফজর এর কাযা কমিয়ে নিয়ে এসেছি।
জ্বি।
কুরআন তিলাওয়াত করতে পারি, কিন্তু ভুল থাকে। ইনশাআল্লাহ, আবার একজন শিক্ষক রাখব সামনে।
হানাফি
এগুলোর থেকে বিরত থাকার চেষ্টা করি, দেখা বা শোনা হয় না।
খানিকটা Asthma সমস্যা আছে, সাধারণত কোনো বড় সমস্যা হয় না আলহামদুলিল্লাহ,
অফিসে যোগ দেওয়ার আগে তাবলীগে যাওয়া হত, কিন্তু এখন সময়ের অভাবে যাওয়া সম্ভব হচ্ছে না। তবে আমি একটি ইসলামী সোসাইটির সঙ্গে যুক্ত আছি, যার নাম দারুসসালাম সোসাইটি। এখানে আমরা সাদামনের মানুষের একত্রিত হয়ে দীনী কাজ করার চেষ্টা করছি। আমরা প্রায় ২-৩ বছর ধরে এই সংগঠনের সঙ্গে যুক্ত আছি এবং এখনও অনেক কাজ বাকি রয়েছে। বর্তমানে সময় কম দেওয়া হচ্ছে, তাই আগামীতে আরও বেশি সময় দিতে চাই। তাবলীগে নিয়মিত সময় দেওয়ার তাওফিক প্রথমবার ২০১৮-২০১৯ সালের দিকে হয়েছে। আলহামদুলিল্লাহ, ২৪/০৩/২৫ থেকে ০৮/০৫/২৫ পর্যন্ত এক চিল্লা সম্পন্ন করার তাওফিকও হয়েছে। এখন থেকে তাবলীগে নিয়মিত মেহনতের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করছি।
মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে না, এটা শিরক । মৃত ব্যক্তির জন্য আল্লাহ তায়ালার কাছে দোয়া করা যায়।
The Caring Husband, ফাযায়েলে আমাল এবং ফাযায়েলে সাদাকাত বইগুলো অর্ধেকের বেশি পড়ে ফেলেছি, বাকিটুকু এখনও পড়ছি। এছাড়া কিছু বই কিনেও রেখেছি, যেমন Buniyadi Akaid - বুনিয়াদি আকাইদ, সামনে পড়ার জন্য। বই পড়ার অভ্যাস গড়ে তোলার চেষ্টা করছি। ইউটিউবে Raindrops Media থেকে সিরাহ—নবী মুহাম্মদ (সা.), আবু বকর (রা.), এবং উমর (রা.) এর সম্পূর্ণ জীবনী শোনা হয়েছে।
Maulana Tariq Jamil, Maulana Tariq Masood, Zakir Naik
সামান্য কিছু তথ্যের মাধ্যমে একজন মানুষকে বোঝা সম্ভব না, তারপরও কিছু তথ্য দিতে হয়, কিছুটা ধারণা পাওয়ার জন্য। নিজের সম্পর্কে লিখতে গেলে একজন মানুষ কখনোই খারাপ কিছু নিজের সম্পর্কে লিখবে না। ব্যক্তিগত তথ্য দিতে গেলে শুরুতেই দিতে হয় আমি একজন খুবই সাধারণ মানুষ। তবে এটা সত্য যে, একজন মানুষের অনেকগুলা ভালো গুণের পাশাপাশি কিছু খারাপ গুন অবশ্যই থাকে, যা সেই মানুষটির চোখে ধরা পড়ে না। আমি ঘুরতে খুব পছন্দ করি, আল্লাহর সৃষ্টি উপভোগ করতে। মাওলানা তারিক জামিল (হাফিযাহুল্লাহ) এর মুখ থেকে আমার হুজুর (সা.)-এর জীবন নিয়ে জানতে ও শুনতে খুব ভালো লাগে। আমি অবাক হই যখন আমি আল্লাহ ও আল্লাহর রাসূলের ব্যাপারে আরো জানতে পারি মুহতারামা, আমার কাছে দুনিয়া ও এর ভেতরে যা কিছু আছে তার চেয়ে উত্তম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার আনুগত্য আর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর প্রতি ভালোবাসা। এ কথাই আমাকে সবচেয়ে বেশি আবেগপ্রবণ করে তোলে। আমার অন্তরে বহু স্বপ্ন লুকিয়ে আছে, যা এখানে প্রকাশ করা সম্ভব নয়। ইনশাআল্লাহ, মুহতারামা, আপনি আমার জীবনে এলে একে একে সেই স্বপ্নগুলো আপনাকে উন্মোচন করে জানাবো। আমি আহালিয়ার পর্দার ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ করব না। পর্দার বিষয়ে আপস করলে সেটা আমার জন্য অনেক কষ্টের কারণ হবে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আমার জীবনসঙ্গীকে পর্দা রক্ষা করতে সহযোগিতা করতে, তাকে অনুপ্রাণিত করতে এবং এই পথে সবসময় তার পাশে থাকতে চাই। ইনশাআল্লাহ, আমি তাকে সব ধরনের সমর্থন ও উৎসাহ দিয়ে যাবো, যেন আমরা দুজনেই আল্লাহর সন্তুষ্টি অর্জনে সফল হতে পারি। আমি বোঝাতে পারবো না, আমি আমার আম্মুকে কতটা ভালোবাসি। তিনি কষ্ট পেলে, আমি সব চেয়ে বেশি কষ্ট পাই। আমার আম্মু অনেক সহজ-সরল, সাদাসিধে একজন মানুষ। আমার জন্য আমার মা সব থেকে বেশি কষ্ট করেছে। আমার বাবা-মায়ের সন্তুষ্টি এবং তাঁদের খেদমত আমার আখিরাতের ফয়সালায় অনেক বড় ভূমিকা রাখবে। আমি আশা করি, আমার স্ত্রীও বুঝবেন যে স্বামীর জান্নাত কামনা করলে শ্বশুর-শাশুড়িকে সম্মান ও সুন্দর আচরণ সহকারে রাখতে হবে, যাতে তারা সন্তুষ্ট থাকেন। এই নীতির ভিত্তিতে চলাফেরা করলে, ইনশাআল্লাহ, পরিস্থিতি অনেক সুন্দর হবে এবং একটি সুখী পরিবার গঠন হবে। আমি এমন মানুষ পছন্দ করি না যারা সবসময় রেগে যায়, চিৎকার-চেঁচামেচি করে। যারা কথায় কথায় কষ্ট দেওয়ার মতো কথা বলে, এমন মানুষকে আমি পছন্দ করি না, তাদের থেকে দূরে থাকার চেষ্টা করি।
পেশাগত তথ্য
বেসরকারী চাকুরী
আমি একটি corporate company-তে IT Manager হিসেবে আছি ২০২১ থেকে, এবং আমার কাজের প্রধান ক্ষেত্র হলো Web Development। Business করার mindset রাখি আমি। সামনে ইচ্ছা আছে বিজনেস করার।
চাকরি থেকে মাসিক প্রায় 45,000+ টাকা আয় হয়। পাশাপাশি অন্যান্য প্রজেক্ট থেকেও আয় হয়ে থাকে মাঝে মাঝে।
বিবাহ সম্পর্কিত তথ্য
জী, রাজি আছেন
অবশ্যই রাখবো, ইনশাআল্লাহ। এটা আমার ঈমান ও গাইরতের অংশ। আমার স্ত্রী আমার আমানত—তাকে সম্মান, নিরাপত্তা ও পর্দার মধ্যে রাখাটা আমার দায়িত্ব। আমি চাই না অপ্রয়োজনে অন্য কেউ তার নাম বা ব্যক্তিগত বিষয় জানুক। তার মর্যাদা, লজ্জাশীলতা ও ইজ্জত রক্ষা করা—এটাই আমার অঙ্গীকার।
প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিবো
না
আমার বর্তমান বাসাতেই থাকবো। তবে ইচ্ছা আছে বাসা পরিবর্তন করার। সত্যি বলতে, আমার Finance অবস্থা আরও ভালো হলে তখন আরও ভালো একটা বাসা নেবো। প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেবো।
না, যৌতুক হারাম।
বিয়ে করা সকল নবী ও রাসূল (ﷺ)-এর সুন্নাহ, যা দ্বীন পূর্ণ করার অন্যতম মাধ্যম। এটি ফিতনা থেকে বাঁচায়, দ্বীনি পরিবার গঠনে সহায়ক, এবং উম্মতের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে উম্মাহকে আরও শক্তিশালী করে তোলে। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, "আমি তোমাদের সংখ্যাধিক্যের জন্য অন্যান্য উম্মতের ওপর গর্ব করবো" (আবু দাউদ, ২০৫০)। একজন দ্বীনদার জীবনসঙ্গী পাওয়ার স্বপ্ন আমার আছে, যার সাথে আমি নিজের চরিত্র হিফাজত করতে পারব। বিয়ের মাধ্যমে অর্ধেক দ্বীন পূর্ণ করা । এই ফিতনার যুগে, আমার ইমানী শক্তি আরও দৃঢ় এবং আমলকে আরও প্রাণবন্ত ও সজীব করার উদ্দেশ্যে ইনশাআল্লাহ বিয়ে করব। ইনশাআল্লাহ, সুন্নাহ অনুযায়ী বিয়ে হবে মসজিদে, খেজুর ছিটিয়ে। আমার স্ত্রীর প্রতি ইসলামিক দায়িত্বসমূহ ১. তার ভরণপোষণের দায়িত্ব পালন করা হালাল রিজিকের ব্যবস্থা ও খাবার, পোশাক, চিকিৎসা ও আবাসনের খরচ বহন করা। ২. দ্বীনি পরিবেশ নিশ্চিত করা তার ইমান ও আমল রক্ষা এবং কুরআন-সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করাতে সাহায্য করা। ৩. শারীরিক ও মানসিক সুখ-শান্তি নিশ্চিত করা সদাচার ও কোমল আচরণ, ভালো ব্যবহার এবং মানসিক প্রশান্তি দেওয়া। ৪. পর্দা ও ইজ্জত রক্ষা করা তার হায়া ও মর্যাদা সংরক্ষণে সহযোগিতা করা। ৫. সব বিপদে পাশে থাকা সম্ভাব্য সকল কষ্ট থেকে তাকে রক্ষা করা ও নিরাপত্তা নিশ্চিত করা। ৬. দুনিয়া ও আখিরাতে সহযোগী হওয়া তার বৈধ চাহিদা পূরণ ও সংসার ও সন্তানের তত্ত্বাবধানে সাহায্য করা। ৭. ভালোবাসা ও সম্মান দেওয়া রাসূল (ﷺ) বলেছেন, “সর্বোত্তম ব্যক্তি হলো যে তার স্ত্রীর প্রতি উত্তম আচরণ করে।” (তিরমিজি) ৮. ইসলামিক জ্ঞান শেখানো ও উৎসাহিত করা তাকে দ্বীনের পথে চলতে সাহায্য করা। ৯. ধৈর্যশীল ও সহনশীল হওয়া ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা ও সংশোধন করা।
প্রত্যাশিত জীবনসঙ্গী
উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
4'11"-5'3"
কওমি মাদ্রাসার শিক্ষার্থী অথবা SSC/HSC বা সমমান স্তরে পড়াশোনা করছেন।
বর্তমান ঠিকানা চট্টগ্রামের আশেপাশে হলে ভালো হয়, তবে দূরে হলেও তেমন কোনো সমস্যা নেই।
অবিবাহিত
শিক্ষার্থী, কওমি মাদ্রাসা শিক্ষক , পেশা নয়
মধ্যবিত্ত বা এর আশে পাশে।
প্রথমত, আল্লাহর আদেশ-নির্দেশ মানা, আল্লাহ এবং তাঁর রাসূলুল্লাহ (ﷺ) এর নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করতে মনোযোগী এবং পর্দা মেনে চলা তার জীবনের মূল নীতিগুলোর মধ্যে অন্যতম হতে হবে। তিনি আল্লাহ ভীরু, সৎ, নিঃস্বার্থ, সহজ সরল এবং উদার মনের হবেন। ঘরকে ভালোবাসেন, ঘর গুছাতে পছন্দ করেন, এবং সবকিছু পরিষ্কার রাখতে আগ্রহী। আমি যেমন মেয়ে পছন্দ করি না - যে মেয়েদের আর্থিকভাবে অতিরিক্ত চাহিদা , স্বামীকে শুধু প্রেসার ক্রিয়েট করে এটা লাগবে ওটা লাগবে বলে, এবং অন্যদের সাথে কম্পেয়ার করে, এমন মেয়েদেরকে আমার একদম পছন্দ না। (আবার এখানে কুফু মেলানোর ব্যাপার ও আছে ) আমি যেমন মেয়ে পছন্দ করি - পরিপাটি হইয়ে থাকা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ,ঘর গুছিয়ে রাখা , রান্না না জানলে শেখার মন মানসিকতা রাখা , যেকোনো কাজ যত্নসহকারে করা, day by day নিজেকে ইমপ্রুভ করা , আমাকে প্রায়োরিটি দেওয়া , একইভাবে আমিও তাকে দেওয়ার মন মানসিকতা রাখি। ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি না করা। হালাল ইনকামে সন্তুষ্ট থাকা আমার জীবনের লক্ষ্য। যখন কোনো বিপদের সম্মুখীন হই, মানুষের কাছে যাওয়ার আগে আল্লাহর কাছে সাহায্য চাই। পরামর্শ দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে সবসময় চেষ্টা করি ব্যালান্স রাখতে। নিজেদের মধ্যে সবসময় কমিউনিকেশন করে ব্যাপারগুলো সলভ করে রাখা। নিজের মতামত শেয়ার করা ইম্পরট্যান্ট বলে মনে করি। আমার জন্য অন্য কেউ কষ্ট পাবে এ ব্যাপার গুলো নিয়ে সতর্ক থাকা। আমার ইচ্ছা একজন দ্বীনদার ও শিক্ষিত সহধর্মিণী পাওয়ার। যদিও আমি নিজে হয়তো দ্বীনে শিক্ষায় পূর্ণতা অর্জন করতে পারিনি, তবুও ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ এবং সঠিক দিকনির্দেশনার জন্য এমন একজন সঙ্গী চাওয়া খুবই স্বাভাবিক। আশা করি, আমার এই চাওয়াকে আপনি সঠিকভাবে উপলব্ধি করতে পারবেন। আমি চাই আমার জীবনসঙ্গীর সমস্ত ভালোবাসা, আবেগ, অনুভূতি ও আগ্রহের কেন্দ্রে যেন আমি থাকি। তার প্রতিটি স্বপ্ন, প্রত্যাশা এবং আনন্দের সাথে যেন আমি ওতপ্রোতভাবে জড়িয়ে থাকি। জীবনের সবটুকু আনন্দ যেন সে শুধু আমাকেই ঘিরে অনুভব করে। তার জীবনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি পরিকল্পনা যেন আমাকে ঘিরেই আবর্তিত হয়। দুজন মিলে যেন আমরা এমন এক জীবন গড়ি, যেখানে আমাদের সুখ-দুঃখ, চাওয়া-পাওয়া সবকিছু শুধু আমাদেরই ঘিরে থাকবে। তবে সেই জীবনে বাবা-মা এবং ভাই-বোনদের প্রতি সম্মান, ভালোবাসা ও দায়িত্বশীলতা থাকবে অবিচলিত। বিয়ের পর যেহেতু আমি বাবা-মায়ের সঙ্গেই থাকব, তাই আমার বাবা-মাকে নিজের বাবা-মায়ের মতো সম্মান করবেন—এমন মানসিকতা থাকা আমার প্রত্যাশা। পাশাপাশি, ভাই-বোনদের সাথে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ রাখার চেষ্টা করব আমরা দুজনে। এক কথায় বলতে গেলে স্বামী হিসেবে স্ত্রীর কাছে যে যে হকগুলো পাবো সেগুলো যথাযথভাবে পালন করা সর্বোচ্চ চেষ্টা থাকবে, এবং স্ত্রী হিসেবে স্বামীর কাছ থেকে যে যে হক গুলো পাওনা আমি সেগুলো সর্বোচ্চ দিয়ে পালন করব ইনশাআল্লাহ। তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালন করার চেষ্টা থাকবে আমার। আমি বিশ্বাস করি, যেমন পাওয়ার প্রত্যাশা থাকে, তেমনই দেওয়ারও মনোভাব থাকা উচিত। আমার আমল এবং দ্বীনি শিক্ষায় আমার ঘাটতি রয়েছে, তবে আমি নিজেকে এই ক্ষেত্রে আরও পরিপূর্ণ করতে চাই। আমি নিজের দ্বীনি শিক্ষায় জন্য আরও চেষ্টা করছি এবং নিজেকে আরও পরিবর্তন করতে চাই, ইনশাআল্লাহ। দ্বীনের আলোকে জীবন সাজাতে আগ্রহী এমন একজন জীবনসঙ্গী আমার সবচেয়ে বড় চাওয়া। যে বৈশিষ্ট্যগুলো না থাকলেই নয়: • পর্দা — এখানে কোনো কম্প্রোমাইজ নয় • কখনো হারাম রিলেশনশিপে জড়িত ছিলেন না
অঙ্গীকারনামা
হ্যাঁ
হ্যাঁ
হ্যাঁ